কক্সবাজার প্রতিনিধি: আনোয়ারার গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে গিয়ে বিকল হয় মা-মনি নামের ট্রলারটি। ইঞ্জিন বিকল হয়ে টলারে ভেসে ভেসে মিয়ানমারের জলসীমায় এসে আটকা পড়েছিল বাংলাদেশের ১৫ জন জেলে। জাতীয় জরুরি সেবায় ৯৯৯ এ ফোন পেয়ে তাদের উদ্ধার করেছে কোস্ট গার্ড।
৯৯৯ এ দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, ৩ জানুয়ারি চট্টগ্রামের আনোয়ারার গহিরা উপকূল থেকে মাছ ধরতে সাগরে যাই, মা-মনি নামের একটি ফিশিং ট্রলার। তাতে ছিলেন ১৫ জন জেলে। ৪ জানুয়ারি ইঞ্জিন স্যাফট ভেঙ্গে তাদের টলার বিকল হয়ে যায়। এরপর দশ দিন বোটটির কোন খবর পাওয়া যাচ্ছিল না।
গত ১৪ জানুয়ারি মিয়ানমারের একটি ফিশিং ট্রলার সাগরে ভাসমান বিকল বোটটিকে দেখতে পাই এবং বোটটিকে ট্রেনে মিয়ানমার -বাংলাদেশ জলসীমায় নিয়ে যায়। এরপর বোটের একজন মাঝি বোটের মালিককে ফোনে জানান তারা মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছেন।
চট্টগ্রামের আনোয়ারা থেকে বোটের মালিক ওবায়দুল হক তখন ৯৯৯ এ ফোন করে সহায়তার কথা জানান। দায়িত্ব রত কনস্টেবল নোবেল দাস এই বার্তা পৌঁছে দেন কোস্ট কার্ড নিয়ন্ত্রক কক্ষ ও সেন্টমার্টিন কোস্ট গার্ডকে।
সেন্টমার্টিন কোস্টগার্ডের উদ্ধারকারি দল মিয়ানমার- বাংলাদেশ জলসীমায় গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর হেফাজত থেকে ১৫ জন জেলেসহ বিকল বোটটি উদ্ধার করে সেন্টমার্টিন নিয়ে আসে বলে জানান পরিদর্শক আনোয়ার সাত্তার।




