আনোয়ারা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পেয়েই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দলের নেতা কর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় মাঠে নামছেন। আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় শিকলবাহা এজে চৌধুরী কলেজ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
বিষয়টি নিশ্চিত ভূমি মন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।
তিনি বলেন, বিকেল তিনটায় কর্ণফুলী উপজেলার শিকলবাহায় নির্বাচনী প্রচারণা শুরু করে ৫ টায় আনোয়ারার বন্দর কমিউনিটি সেন্টার ও সন্ধ্যা ৬ টায় কালা বিবির দিঘির মোড়ে নির্বাচনী প্রধান কার্যালয়ে যাবেন সোমবার ঢাকা থেকে বিকেলে চট্টগ্রাম আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দরে পৌঁছলে নেতাকর্মীরা ভূমিমন্ত্রীকে স্বাগত জানান।
Post Views: 356




