রাজশাহীতে একটি মামলায় জামিন পাওয়ার পরপরই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে প্রতিপক্ষের হামলায় ইয়ামিন আলী নামের এক আইনজীবীর মাথা ফেটে গেছে। আজ রোববার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। রক্তাত অবস্থায় প্রাণ বাঁচাতে ওই আইনজীবী দৌড়ে গিয়ে আদালত চত্বরের পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।

ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উপস্থিত সাধারণ মানুষ ও স্থানীয় দোকানদাররা তাড়া করে কয়েকজনকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা তাদের পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনজীবী ইয়ামিনের ওপর যখন এলোপাতাড়ি মারধর চালানো হচ্ছিল, তখন ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের পাশাপাশি অনেক আইনজীবীও উপস্থিত ছিলেন। তবে তারা কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি, বরং স্থানীয় দোকানদার ও আমজনতাই হামলাকারীদের আটক করে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহত আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সেই শত্রুতার জেরে কিছুদিন আগে প্রতিপক্ষের লোকজন তার বাম হাত ভেঙে দিয়েছিল। ওই ঘটনায় তিনি মামলা দায়ের করেছিলেন। রোববার দুপুরে সেই মামলায় অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন পান। জামিন পাওয়ার পর আসামিরা আদালত চত্বরে অবস্থান নিয়ে তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ভবন থেকে বের হওয়া মাত্রই আসামিরা একযোগে অতর্কিত হামলা চালায়। তিনি এই ন্যক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক একটি ঘটনা। এ ধরনের হামলা কর্মক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিষয়টিকে মোটেও ছোট করে দেখছি না এবং আইনগত ব্যবস্থা হিসেবে মামলা দায়ের করা হবে। অন্যদিকে রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, খবর পেয়ে ইতোমধ্যেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।