বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় চোরাই ও ডাকাতির মোবাইল ফোন কেনাবেচা এবং আইএমইআই নম্বর পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ১৩৪টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, আইএমইআই পরিবর্তনের সরঞ্জাম, চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়েছে। গত ১৪ নভেম্বর চকরিয়া পৌরসভার তরছপাড়া এলাকা, নিউ মার্কেট ও হাজেরা মার্কেটের বিভিন্ন স্থানে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের দিকনির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে পৌরসভার তরছপাড়া এলাকা থেকে ওবাইদুল হাসান রাকিব (২৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ডাকাতি মামলার লুণ্ঠিত একটি মোবাইল ফোনসহ দুটি ফোন উদ্ধার করা হয়।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া নিউ মার্কেটের টেক মোবাইল শোরুমে অভিযান চালিয়ে দোকানটির মালিক মো. শিবলুকে (১৯) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে আরও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাজেরা মার্কেটের ইনফিনিটি মোবাইল হাবে অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪২টি মোবাইল ফোন, ৭৫টি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ, আইএমইআই নম্বর পরিবর্তনের সরঞ্জাম, চারটি ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ও জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে চোরাই ও ডাকাতির মোবাইল ফোন এবং ল্যাপটপ কম দামে সংগ্রহ করতেন। পরে বিশেষ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে এসব ফোনের আইএমইআই নম্বর ও সংশ্লিষ্ট তথ্য পরিবর্তন করে অধিক দামে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২ ধারা এবং দণ্ডবিধির ৪১২ ও ৪১৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চকরিয়ায় চোরাই মোবাইল কেনাবেচা ও আইএমইআই পরিবর্তনের এমন অভিযোগে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। চুরি ও ডাকাতির মোবাইল ফোনের অবৈধ বাজার বন্ধে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি, মোবাইলের বৈধ মালিকানা যাচাই এবং অপরাধী চক্রের নেপথ্যের ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।