আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় ফল খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক এবং কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোজা কেন্দ্রিক নিত্যপণ্যের দাম সহনীয় রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি ভ্যাট রিটার্ন দাখিলের নিয়মে পরিবর্তন এনে জারি করা সংশোধিত অধ্যাদেশটিকে চূড়ান্ত আইনে পরিণত করার সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ মার্চ পর্যন্ত আমদানিকারকরা এই শুল্ক ছাড়ের সুবিধা পাবেন। অন্যদিকে, এইচএস কোড ০৮০৫১০৯০-এর অরেঞ্জ বা মাল্টা এবং এইচএস কোড ০৮০৮১০৯০-এর আপেল আমদানিতে মোট করভার ১২১.৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশে নামিয়ে আনা হয়েছে। আপেল ও মাল্টার ক্ষেত্রে এই নতুন কর সুবিধা কার্যকর থাকবে আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

রোববার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে আইনটির খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত অক্টোবরে জারি করা হয়েছিল সংশোধিত মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ, যা এখন আনুষ্ঠানিকভাবে আইনে রূপ নিচ্ছে। বাজেটে প্রতি মাসে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বিবরণী দাখিলের যে বিধানটি বাতিল করা হয়েছিল, তা আবারও ফিরিয়ে আনা হচ্ছে। পূর্বের বিধান অনুযায়ী আমদানিকারক বা ব্যবসায়ীরা প্রতি তিন কর মেয়াদ অর্থাৎ তিন মাস পর পর ১৫ দিন সময় পেতেন ভ্যাট রিটার্ন দাখিল করার জন্য। তবে সংশোধিত নতুন আইনে এ নিয়ম পরিবর্তন করে প্রতি কর মেয়াদ বা মাস শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যেই বাধ্যতামূলকভাবে ভ্যাট দাখিল করার বিধান যুক্ত করা হয়েছে।