স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রের ব্লকে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার পবন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্বাস্থ্যমন্ত্রী। তাৎক্ষণিকভাবে তাঁকে রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞদের একটি প্রতিনিধি দল তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় এনজিওগ্রাম সম্পন্ন করেন। এনজিওগ্রামের ফলাফলে তাঁর হৃদযন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে।

পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোববার বিকেলে প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর হৃদযন্ত্রের চিকিৎসা শুরু করেন। পরীক্ষায় পাওয়া তিনটি ব্লকের মধ্যে দুটিতে সফলভাবে রিং বসানো হয়। আর অবশিষ্ট ব্লকটিতে বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করার ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হয়।

উন্নত চিকিৎসার প্রয়োজনে বিদেশে যাওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বদেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত জানান। সফল চিকিৎসাকাজ শেষে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।