ভালোবাসা কোনো বয়স মানে না—এই প্রবাদটি বাস্তবে মিলল না ভারতের রাজস্থানের নিমরানায়। একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে হরিয়ানার পানিপাতের বাসিন্দা নিতিনের সঙ্গে পরিচয় হয় কানাডার ৬১ বছর বয়সী এক নারীর। প্রায় এক বছর ধরে চলা কথাবার্তা ও ঘনিষ্ঠ বন্ধুত্বের এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
সেই পরিকল্পনা অনুযায়ী, পর্যটন ভিসায় ১১ই নভেম্বর দিল্লিতে পৌঁছান ওই কানাডীয় নারী। পুলিশ জানায়, দিল্লি বিমানবন্দর থেকে নিতিন তাকে রিসিভ করেন এবং পরে রাজস্থানের নিমরানায় নিয়ে আসেন। সেখানে নিতিনের চাচা ও চাচির মালিকানাধীন একটি ফ্ল্যাটে তারা দুই দিন অবস্থান করেন এবং বিয়ের বিষয়ে আলোচনা চালিয়ে যান।
তবে পরিস্থিতি মোড় নেয় যখন ওই নারীর প্রকৃত বয়স সামনে আসে। জানা যায়, তার বয়স প্রায় ৬১ বছর। এই তথ্য জানার পরই নিতিন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
ঘটনার পর ১৩ই নভেম্বর ওই নারী কানাডা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। দূতাবাসের পক্ষ থেকে খবর পাওয়ার পর নিমরানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারী ও নিতিনকে থানায় নিয়ে যায়। নিমরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরেন্দ্র যাদব জানিয়েছেন, নিতিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে এবং ওই কানাডীয় নারীকে কোটপুতলির একটি কোর সেন্টারে রাখা হয়েছে। বর্তমানে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




