প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাশীল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) অংশগ্রহণের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, তিনি ব্যক্তিগতভাবে এড মিলিব্যান্ডকে চেনেন। গত দুই সপ্তাহের মধ্যে কমনওয়েলথের সাইডলাইনে এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময়—দুই দফায় তাঁর সঙ্গে দেখা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, জনগণের ভোটে নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রাকে ইতিবাচকভাবে দেখেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নতুন দায়িত্ব পেয়েছেন। সাক্ষাতের সময় তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, যার কারণে বিষয়টি নিয়ে এমন ধারণা তৈরি হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, এর মধ্যে কোনো ধরনের বেয়াদবি বা অসৌজন্যের ইঙ্গিত ছিল না, বরং তাঁর আচরণে আন্তরিকতাই প্রকাশ পেয়েছে।

অতীতের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, অতীতে জুলফিকার আলী ভুট্টো যেভাবে দম্ভের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামনে পা তুলে বসেছিলেন, বর্তমান সরকারের সঙ্গে তেমন কোনো পরিস্থিতির মিল নেই। এটি নিছক বসার অবস্থানজনিত বিষয়। এ নিয়ে আলোচনা করে একটি ইতিবাচক বিষয়কে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।