নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। রোববার সকাল ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে এই মহড়া চলে। মিছিলের সময় লগি-বইঠা, রামদা ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র প্রদর্শন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভের এক পর্যায়ে গোপালগঞ্জের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে অনেক নেতাকর্মী পুলিশের এপিসির ওপর উঠে স্লোগান দেন। এ সময় তারা এপিসির পেছনের লুকিং গ্লাস এবং পুলিশ বক্সের গ্লাস ভেঙে ফেলেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেওয়ার ঘটনাও ঘটে।

শহরে চলা এই বিক্ষোভ মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেয় বিক্ষোভকারীরা। সকাল থেকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় হেলমেট ছিল বলেও জানা গেছে।