রাজধানীসহ সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ের ব্যবধানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫২৭ জন। রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৫৮ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪১৪ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে। এই সময়ের মধ্যে ঢাকা বিভাগে ৫৯৫ জন, চট্টগ্রামে ২৬২ জন, সিলেটে ১৭৮ জন, খুলনায় ১০১ জন, বরিশালে ৯৪ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ৬০ জন এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এছাড়া ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জন শিশু মারা গেছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন শিশু।

বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯ জন। এ পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।