নগর প্রতিবেদক: জাহাজের ১০টি প্রপেলার রপ্তানির চেষ্টা উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের চট্টগ্রাম কাস্টমস হাউস। এ ঘটনায় সরকারের প্রায় এক কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা শনাক্ত হয়েছে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগ্রহ করা জাহাজের ১০টি প্রপেলার এমনভাবে রপ্তানির চেষ্টা করা হয়েছিল।

আজ শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিার)।এ ঘটনায় কাস্টমস হাউস, আইসিডি, চট্টগ্রাম কর্তৃপক্ষ চূড়ান্ত প্রতিবেদন তৈরির পাশাপাশি সংশ্লিষ্ট রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কমিশনারের নির্দেশনায় গত ১২ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের একটি অফডকে অভিযান চালায় কাস্টমসের প্রতিরোধ দল। এ সময় রপ্তানির জন্য প্রস্তুত একটি পণ্যচালান শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে এ পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের চালানে ঘোষিত পণ্য ছিল বাছাইকৃত তামা (সর্টেড কপার)। কিন্তু চালান খুলে পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত জাহাজের কাটা ১০টি প্রপেলার। চালানটির ঘোষিত মূল্য ছিল ৩ লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার। পণ্যগুলো জাপানে রপ্তানির কথা ছিল।

কাস্টমসের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিয়ালকো অ্যালয়েজ লিমিটেড বন্ড সুবিধার আওতায় ইউটিলাইজেশন পারমিশনের (ইউপি) বিপরীতে তামার স্ক্র্যাপ ও তামার সংকর ধাতুর স্ক্র্যাপ কাঁচামাল হিসেবে আমদানি করে। এসব কাঁচামাল দিয়ে উৎপাদিত বাছাইকৃত তামা রপ্তানির ঘোষণা দেওয়া হয়েছিল।

এনবিআর জানায়, তবে বাস্তবে ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের প্রপেলার রপ্তানির চেষ্টা করা হয়। অর্থাৎ, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছিল।

কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে এ ঘটনাকে বন্ড সুবিধার অপব্যবহার এবং শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে সরকারের আনুমানিক এক কোটি ৭১ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি উদঘাটিত হয়েছে।