নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ সংসদ নির্বাচন চট্টগ্রাম-১৫ আসনের নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের লোহাগাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের বটতলী মোটর ষ্টেশনে বদিউর রহমান মার্কেটের ছাদে স্থাপিত এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন প্রার্থী এমএ মোতালেব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য ডা: আমম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রিদুওয়ানুল হক সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতকানিয়া পৌর মেয়র মোঃ জোবায়ের, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় শুভাকঙ্খীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত লোকজন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও প্রার্থীর প্রতীক ঈগলের স্লোগান দিয়ে মুখরিত করে তুলেন নির্বাচনী কার্যালয় চত্বর।

প্রার্থী এমএ মোতালেব নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পূর্বে চুনতি হযরত আলহাজ্ব হাফেজ আহমদ শাহ সাহেব কেবলা (রাহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন।

এ সময় চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন, স্থানীয় আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।