বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক , দৈনিক সাঙ্গু ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি জাহেদুল ইসলামকে অমানবিক মারধর এবং ক্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার (০১ জুন) বেলা সাড়ে ১২টায় লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল (টংকাবতী ফরেস্ট অফিস সংলগ্ন) সড়কে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন- লোহাগাড়ার চরম্বা পূর্ব রাজঘাটা ফকির খিল(টংকাবতী ফরেস্ট অফিস সংলগ্ন) নুরুল আলম, তার ছেলে মো. হাসান প্রকাশ হাসান বৈদ্য, স্ত্রী সাজু আক্তার, কালু ভিলেজারের ছেলে রেজাউল ও বাবুলসহ ১৫/২০ জনের এটি সন্ত্রাসী দল।
আহত সাংবাদিক জাহেদ বলেন, চরম্বা রাজঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য সংগ্রহ শেষে ফেরার পথে, পথ রোধকরে এক নারীসহ ২০/২৫ জন লোক লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে যান তিনি। সেখানে তাকে মেরে ফেলার উদ্দেশ্য অণ্ডকোষ চেপে ধরে ২ জনে। অজ্ঞান হয়ে পড়লে এক পর্যায়ে তারা, তিনি মারা গেছেন মনে করে বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে। জ্ঞান ফিরলে দেখেন স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন। চিকিৎসা গ্রহণ শেষে থানায় অভিযোগ দায়ের করেন। । কি জন্য মারধর করেছে জিজ্ঞেস করা হলে কোনো সদোত্তর দেয়নি। এর পর কোন একজনের সাথে মুঠো ফোনে কথা বলে তাকে গাড়িতে তুলে দেওয়া হয়।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, সাংবাদিক জাহেদকে মারধরের বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




