নিজস্ব প্রতিবেদক: যশোর চাচড়ায় আইনজীবির বাসায় সবে কদরের রাতে চুরির ঘটনায় চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা, ডলার ও ঘরভাঙ্গার সরঞ্জাম জব্দসহ ৩ চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (০৪ মে)বিকালে সোনালী ব্যাংকের সামনে ডলার এক্সচেইঞ্জ করতে আসলে চোর চক্রের ২ সদস্যকে আটক করে ০৭টি ১০০ মার্কিন ডলার জব্দ করেন।

আটককৃতরা হলেন- বাপ্পি মোল্লা (২৩), পিতা-মৃত বাবু মোল্লা,মাতা-পলি বেগম, সাং-বেজপাড়া সাদেক দারোগার মোড়, জহিরুল ইসলাম তানভীর (২৫), পিতা- তরিকুল ইসলাম, মাতা- জেসমিন সুলতানা সাং- চাচড়া রায়পাড়া ও ইশারত সরদার (২৫), পিতা- খোকন সরদার, মাতা- তছিরণ বেগম, সাং- বেজপাড়া আকবরের মোড়, সর্ব থানা কোতোয়ালি জেলা যশোর।

ঘটনা বিবরণে জানা গেছে,যশোর কোতয়ালী মডেল থানাধীন ডালমিল চাঁচড়ায় জনৈক এ্যাড. এসএম নাসির আলম এর ভাড়া বাসা থেকে গত ১৮ এপ্রিল ঈদের ছুটিতে গ্রামের মেহেরপুর জেলার আমঝুপিতে বেড়াতে যায়। ঈদের পরে ২৪ এপ্রিল সকাল ০৯টায় ভাড়া বাসায় ফিরে দেখতে পায়, ঘরের জিনিসপত্র এলোমেলো, রান্নাঘরের এডযাষ্ট ফ্যান ভাঙ্গা, আলমারী ভেঙ্গে স্বর্ণালংকার, নগদ টাকা ও ৭০০ মার্কিন ডলারসহ মোট ৫,৯৮,৬১২টাকা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

ইংরেজী ভার্সন পড়ুনঃ https://thecrimebd.net/english/news/6494/

এই ঘটনায় আইনজীবি নাসির আলম বাদী হয়ে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-০৪ তাং-০১/০৫/২০২৩ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এর তত্ত্বাবধানে মাঠে নামে ডিবির এলআইসি টিম। এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন এর দুরদর্শিতায় চোর চক্রকে সনাক্ত করে এসআই শফি আহমেদ রিয়ের এর নেতৃত্বে একটি চৌকশ টিম সোনালী ব্যাংকের সামনে ডলার এক্সচেইঞ্জ করতে আসলে চোর চক্রের ২ সদস্যকে আটক করে ০৭টি ১০০ মার্কিন ডলার জব্দ করেন।

পরে তাদের তথ্য মতে কুখ্যাত সিধেঁল চোর স্প্রাইডারম্যান খ্যাত বাপ্পি মোল্লাকে আটক করে তার দখল নগদ টাকা ও স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত ইশারত ও তানভীরদের বাসা থেকে চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা সংঘবদ্ধ সিধেঁল চোর চক্রের সদস্য। তারা যশোর শহর ও শহরতলীর বিভিন্ন বাসার এডযাষ্ট ফ্যান ভেঙ্গে রাতের আধারে গৃহে প্রবেশ করে চুরি সংঘটন করে।

গ্রেফতারকৃত কুখ্যাত চোর বাপ্পি মোল্লার বিরুদ্ধে ০৭টি সিধেল চুরি মামলা রয়েছে।