বাংলা সাহিত্যের নবজাগরণে মীর মশাররফ হোসেনের অবদান অপরিসীম বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী এই সাহিত্যিকের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী।

শ্রদ্ধা নিবেদন শেষে সংস্কৃতিমন্ত্রী জানান, সারাদেশজুড়ে যেসব প্রখ্যাত ব্যক্তি রয়েছেন, তাদের স্মৃতিবিজড়িত স্থানগুলোতে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। পরে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।

স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত সেমিনারে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হারুন অর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিবসটি উপলক্ষে স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ এবং পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর পদমদী গ্রামে তার মৃত্যু হয় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হয়েছে।