মৃত্যু হুমায়ূন আহমেদের সৃষ্টির আবেদনকে থামাতে পারেনি, সময়ও পাঠকের হৃদয়ে তাঁর অবস্থান মুছে ফেলতে সক্ষম হয়নি। উপন্যাসের কালজয়ী চরিত্র, নাটকের সংলাপ, চলচ্চিত্র কিংবা গানের কথায় আজও সমানভাবে জীবন্ত এই কথাসাহিত্যিক। মৃত্যুর ১৪ বছর অতিক্রান্ত হওয়ার পরও তাঁর প্রতি পাঠক ও দর্শকদের ভালোবাসা যে বিন্দুমাত্র কমেনি, তার প্রমাণ পাওয়া গেল তাঁর ৭৮তম জন্মদিনে। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে অবস্থিত প্রিয় লেখকের আবাসস্থল নুহাশ পল্লীতে বিভিন্ন বয়সী পাঠক, লেখক ও ভক্তরা ভিড় করেন।

দিনব্যাপী নুহাশ পল্লী মুখর হয়ে ওঠে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণায়। সকাল থেকেই ভক্তরা সমাধিতে শ্রদ্ধা জানাতে শুরু করেন। এ সময় হিমু পরিবহনের সদস্যরাও দলবেঁধে শ্রদ্ধা নিবেদন করতে আসেন। ভক্ত মনিকা বলেন, হুমায়ূন আহমেদের অনবদ্য সৃষ্টিগুলো আজও আমাদের ভালো লাগে। তাঁর জন্মদিনে স্মৃতিগুলো ধরে রাখতে নুহাশ পল্লীতে এসেছি। তিনি এখানে বসেই বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন। পাঠক শাহিনুর বলেন, আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্মৃতিগুলো এখানে দৃশ্যমান। তাঁর বই পড়ার সুযোগ হয়েছে আমার, আর তাঁর স্মৃতি ধরে রেখেই বাংলা সাহিত্য যুগ যুগ বেঁচে থাকবে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা জানান, স্যার মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে তাঁর অবস্থান নুহাশ পল্লীতে আসা দর্শনার্থীদের উপস্থিতির মাধ্যমেই প্রতীয়মান হয়। বিশেষ করে জন্মদিন ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন। আমরা দর্শনার্থীদের প্রত্যাশা পূরণে সবসময় চেষ্টা করি।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে সাহিত্যজগতে পরিচিতি পান তিনি। এরপর উপন্যাস, ছোটগল্প, নাটক, চলচ্চিত্র ও গানের মাধ্যমে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তিনি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকের কাছে তুমুল জনপ্রিয়। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা অর্জন করেন। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই জনপ্রিয় কথাসাহিত্যিক। পরে তাঁর প্রিয় আবাসস্থল নুহাশ পল্লীতেই তাঁকে সমাহিত করা হয়। প্রয়াণের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বই, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও তিনি সমানভাবে সমাদৃত।