রাষ্ট্রের দৈনন্দিন পরিচালনা ও প্রশাসনিক চাকা সচল রাখতে আমলাতান্ত্রিক ব্যয় বৃদ্ধির প্রবণতা পরিহার করে দেশের অর্থনীতির প্রকৃত চালিকাশক্তি বেসরকারি খাত ও উদ্যোক্তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫ লাখ ৩ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে মাত্র ৪ লাখ ১০ হাজার ৩ ৯০ কোটি টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ৮১.৬ শতাংশ। অর্থাৎ এক অর্থবছরেই রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা। এই বড় ধরনের রাজস্ব মন্দার মধ্যেই ২০২৬-২৭ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের ফলে রাষ্ট্রের বার্ষিক খরচ আরো ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে। ফলে বেসরকারি খাতের অনুকূলে ব্যবসাবান্ধব নীতি সংস্কার ছাড়া এ অতিরিক্ত ব্যয়ভার বহন করা সরকারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে।

একটি আধুনিক রাষ্ট্রের টিকে থাকার মূল ভিত্তি হলো অভ্যন্তরীণ রাজস্ব আয়। বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে রাষ্ট্র পরিচালনার প্রধান অর্থ আসে মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আমদানি-রপ্তানি শুল্ক থেকে, যার প্রায় ৮০ শতাংশের জোগান দেন দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। যদিও প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে এবং বিদেশি ঋণ ও অনুদান অবকাঠামো নির্মাণে সহায়তা করে, কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশন, শিক্ষা, স্বাস্থ্য ও অভ্যন্তরীণ উন্নয়ন খাতের ব্যয় প্রত্যক্ষ ও পরোক্ষ অভ্যন্তরীণ করের ওপরই নির্ভরশীল। অথচ নীতিনির্ধারণী পর্যায়ে রাজস্বের মূল উৎস উদ্যোক্তা ও কর্পোরেট খাতকে যথাযথ সুরক্ষা ও সহায়তা দেওয়ার ক্ষেত্রে চরম উদাসীনতা দেখা যাচ্ছে, যার ফলে একদিকে রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দিয়েছে, অন্যদিকে সরকারি বেতন-ভাতা মেটাতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে।

বিদায়ী অর্থবছরে রাজস্ব আদায়ের প্রধান তিনটি খাত—আয়কর, ভ্যাট ও শুল্কের প্রতিটিতেই বড় ধরনের ঘাটতি দেখা গেছে। আয়কর খাতে ১ লাখ ৮৬ হাজার ১১০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ১ লাখ ৪২ হাজার ৮২৭ কোটি টাকা এবং ভ্যাট খাতে সমপরিমাণ লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪০ কোটি টাকা। দেশে নতুন শিল্প বিনিয়োগ না হওয়া, বিদ্যমান কলকারখানার উৎপাদন সক্ষমতা হ্রাস পাওয়া এবং উচ্চ মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াকে এই মন্দার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের নাজুক রাজস্ব পরিস্থিতির বিপরীতে রাষ্ট্রের অনুৎপাদনশীল পরিচালন ব্যয় জ্যামিতিক হারে বাড়ছে। ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশালাকার বাজেটে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ থেকে ২৪ লাখ সরকারি চাকরিজীবী এবং ৯ লাখ পেনশনভোগীর নতুন বেতন কাঠামো কার্যকর করা। উল্লেখ্য, গত ১৫ বছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ রাষ্ট্রের খরচ চারগুণেরও বেশি বেড়েছে।

এই বিশাল অতিরিক্ত ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা আগের বছরের প্রকৃত আদায়ের তুলনায় প্রায় ৪৬ শতাংশ বেশি। দেশের ইতিহাসে কখনোই এক বছরে রাজস্ব আদায়ে এমন উল্লম্ফনের কোনো নজির নেই। অর্থনীতিবিদদের মতে, নতুন কারখানা স্থাপন ও নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ না বাড়িয়ে এমন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। কারণ সরকার নিজে সম্পদ উৎপাদন করে না, কেবল সম্পদ বণ্টন ও নিয়ন্ত্রণ করে; সম্পদ তৈরি করেন শিল্পপতি ও ব্যবসায়ীরা। উদাহরণস্বরূপ, এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) তথ্য অনুযায়ী, বহুজাতিক কোম্পানি বিএটিবি একাই বছরে প্রায় ২৯ হাজার ৫৩০ কোটি টাকার বেশি ভ্যাট, সম্পূরক শুল্ক ও কর দেয়। মোবাইল অপারেটর গ্রামীণফোন বছরে ১০ হাজার কোটি টাকার ওপর দেয়, যা ২০২৫ সালের প্রথম তিন মাসেই ছিল ২ হাজার ৪০০ কোটি টাকা। এছাড়া আবুল খায়ের গ্রুপ এক অর্থবছরেই ৬ হাজার ৫২১ কোটি টাকা কর দিয়েছে, যা জাতীয় মোট রাজস্বের প্রায় ২.৫ শতাংশ। পাশাপাশি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল, সিটি গ্রুপ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ওয়ালটন ও বেসরকারি ব্যাংকগুলো বিশাল অংকের কর জোগান দেয়। শুধু এলটিইউর আওতায় থাকা কয়েক ডজন প্রতিষ্ঠান থেকেই বছরে প্রায় ৭৬ হাজার ৯৫৩ কোটি টাকার ভ্যাট সংগৃহীত হয়।

তবে বাংলাদেশে নতুন উদ্যোক্তা তৈরির পথটি এখনো অত্যন্ত জটিল ও কণ্টকাকীর্ণ। নতুন কোম্পানি নিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ফায়ার লাইসেন্স, বিএসটিআই অনুমোদন এবং ভ্যাট-ট্যাক্স নিবন্ধন পেতে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও হয়রানির শিকার হতে হয়। এছাড়া রয়েছে উচ্চ ব্যাংক সুদহার, তারল্য সংকট এবং গ্যাস-বিদ্যুতের অনিয়শ্চয়তা। বাংলাদেশে কর্পোরেট করের হারও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বেশি; অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ২৭.৫ শতাংশ এবং টেলিকম ও তামাক খাতে তা ৪৫ শতাংশ পর্যন্ত। এর ওপর লোকসান করলেও মোট আয়ের ওপর বাধ্যতামূলক ন্যূনতম টার্নওভার ট্যাক্স মূলধন ক্ষয় করে নতুন উদ্যোগ পঙ্গু করে দেয়। কর অফিসের অডিট ভীতি, দুর্নীতি এবং অগ্রিম আয়কর (এআইটি) ও উৎসে কর কর্তনের জটিল নিয়মাবলির কারণে বিনিয়োগের হার আশঙ্কাজনকভাবে কমে গেছে।

রাজস্ব আয় কম অথচ পরিচালন ব্যয় বেশি থাকায় সরকার বাধ্য হয়ে উন্নয়ন বাজেট (এডিপি) কাটছাঁট করছে কিংবা ব্যাংক খাত থেকে চড়া ঋণ নিচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৬ শতাংশের বেশি ঋণ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে, যা বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমিয়ে দিচ্ছে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ রুদ্ধ করছে। এ দুষ্টচক্র থেকে বের হতে অবিলম্বে চারটি কাঠামোগত সংস্কারের প্রস্তাব করা হয়েছে: প্রথমত, ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে হয়রানি ও ঘুষ ছাড়া এক সপ্তাহের মধ্যে সব নিবন্ধন ও ছাড়পত্র নিশ্চিত করে 'ইজ অব ডুইং বিজনেস' সহজ করা; দ্বিতীয়ত, নতুন উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য প্রথম ৫-৭ বছর কর অবকাশ দেওয়া, লোকসানি প্রতিষ্ঠানের ওপর থেকে ন্যূনতম টার্নওভার ট্যাক্স প্রত্যাহার এবং ২০২৬-২৭ বাজেটের ২ হাজার কোটি টাকার এসএমই ও ২২৫ কোটি টাকার উদ্যোক্তা তহবিল থেকে জামানতহীন স্বল্প সুদে পুঁজি সরবরাহ নিশ্চিত করা; তৃতীয়ত, কর কর্মকর্তা ও করদাতার সরাসরি সাক্ষাৎকার বন্ধে কর প্রশাসনে পূর্ণাঙ্গ ডিজিটাল অটোমেশন চালু করা; এবং চতুর্থত, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যাংকিং খাতের সুশাসন ও এক অঙ্কের সুদে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ঋণের সুবিধা দেওয়া। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইএসএইচআর-এর ন্যাশনাল এসোসিয়েট ও বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের বিশ্লেষণ অনুসারে, এই জরুরি পদক্ষেপগুলো গ্রহণ না করলে দেশের অর্থনৈতিক ভিত্তি চরম সংকটে পড়বে।