ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের চলমান সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বিশেষ করে বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে জিসিসি মহাসচিব বলেন, এই ধরনের হামলার ফলে হাসপাতালটিতে অবস্থানরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে, যা ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি এ ধরনের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে এসব মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটিয়ে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

আল-বুদাইউই আরও বলেন, গাজায় ইসরাইলি হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ কার্যক্রম পরিচালনার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি গাজায় যাতে কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করার দাবি জানান তিনি।