বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রকামী মানুষ, ছাত্র ও সাধারণ মানুষকে অত্যাচারীর বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি এই দিনটিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন হিসেবে অভিহিত করেন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ১৯৭১ সালে নয় মাসের যুদ্ধের মাধ্যমে ভৌগোলিক স্বাধীনতা অর্জিত হলেও জনগণের স্বাধীনতা ও নাগরিক স্বাধীনতা নিশ্চিত ছিল না। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই স্বাধীনতা রক্ষা পায়। তিনি বলেন, ৭ নভেম্বরের মূল চেতনা ছিল বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কোনো বহিঃশক্তির নির্দেশে পরিচালিত হবে না, বরং জনগণের ইচ্ছানুযায়ী রাষ্ট্র চলবে। এ সময় তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে সামরিক আইন জারি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন।

শেখ হাসিনার শাসনামলে গুম, খুন ও গুপ্তহত্যা রাষ্ট্রের চরিত্রে পরিণত হয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এর বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করেছেন। তিনি তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, লন্ডন থেকে প্রযুক্তির সহায়তায় তিনি গোটা দেশকে ঐক্যবদ্ধ করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। তরুণদের নেতৃত্বে পরিচালিত জুলাই অভ্যুত্থানের অন্তর্নিহিত প্রেরণা ছিল ৭ নভেম্বর। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে এবং আবু সাঈদ, আহমদ ও ফাইয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের অভিযোগে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফিরিয়ে আনার বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।

মহিলা দলের নেতাকর্মীদের অবদানের কথা উল্লেখ করে রিজভী বলেন, গণতন্ত্রের আন্দোলনে নারীরা পুলিশি ব্যারিকেড ভেঙে মিছিল করেছেন, গ্রেপ্তারের ঝুঁকি নিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তাদের এই রাজনৈতিক অবদানকে যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি নারীর ক্ষমতায়ন ও আধুনিক সমাজব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দিয়েছিলেন। তিনি নারী উদ্যোক্তাদের জন্য সরকারের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণের সুযোগ কাজে লাগিয়ে হাঁস-মুরগি, ছাগল ও গরু পালনের মতো ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি সাত জেলার প্রশাসন ১৩২টি বাল্যবিবাহ বন্ধ করেছে। গোপনে নানা কৌশলে বাল্যবিবাহ হচ্ছে। এসবের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

দীর্ঘ ১৭ বছর রাজনৈতিক আন্দোলনের পর এখন মেয়েদের শিক্ষিত করা, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি, কর্মসংস্থান এবং পরিবার ও সমাজে তাদের ভূমিকা বাড়াতে কাজ করতে হবে।