খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় জাকির হোসেন হীরকের দোকানে বসে ছিলেন। ওই সময় বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে করে হেলমেট পরা দুই ব্যক্তি এসে হীরকের দোকানের পাশে থামেন। এরপর মোটরসাইকেল থেকে নেমে তাদের একজন দোকানের ভেতরে ঢুকে জাকির হোসেনের মাথায় গুলি করেন। হামলার পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যান।

গুলিবিদ্ধ জাকির হোসেনকে দ্রুত উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই রূপসা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।