লিবিয়ায় এক বাংলাদেশি যুবককে জিম্মি করে সাড়ে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)।

সিআইডি জানায়, প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের ৭০ বছর বয়সী আবদুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯)। তবে সেখানে পৌঁছানোর পর তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন। গত বছরের ৫ আগস্ট দুপুর ১২টার দিকে লিবিয়ার একটি মুঠোফোন নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মুঠোফোনে কল আসে। ফোনে জানানো হয়, সাইফুল তাঁদের হেফাজতে আটক আছেন এবং তাঁকে জীবিত ফিরে পেতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণের অর্ধেক টাকা না দেওয়া পর্যন্ত সাইফুলের সঙ্গে স্বজনদের কথা বলতে দেওয়া হবে না এবং টাকা না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।

ছেলের জীবন বাঁচাতে পরিবারের সদস্যরা টাকা জোগাড়ের চেষ্টা শুরু করেন। গত বছরের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক মুঠোফোন নম্বরে মোট ৫ লাখ টাকা পাঠান তাঁরা। আশা ছিল অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবেন, কিন্তু টাকা পাওয়ার পরও পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি। এর মধ্যে সোহেল নামের এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের সব তথ্য তাঁর কাছে আছে এবং তিনি নিজে লিবিয়া গিয়ে তাঁকে উদ্ধার করে আনবেন। এই আশ্বাসে তিনি সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলেন। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তী সময়ে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আবদুস সামাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবার ছেলেকে উদ্ধারের কথা বলে তাঁর কাছে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন এবং তাঁদের কাছ থেকেই সামাদের নম্বর সংগ্রহ করা হয়েছে। একের পর এক মুক্তিপণের দাবি ও প্রতারণার মুখে আবদুস সামাদ স্পষ্ট জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলতে না দিলে তিনি আর কোনো টাকা দেবেন না। এরপর থেকে তাঁদের মুঠোফোনে আর কোনো কল আসেনি।

প্রতারিত হওয়া এবং ছেলের জীবন নিয়ে শঙ্কিত হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন আবদুস সামাদ। মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়। সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ শুক্রবার জানান, তদন্তের তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সিআইডি আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি লিবিয়ায় সাইফুলের অবস্থান শনাক্ত করে তাঁকে উদ্ধারের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।