ব্যবসা শুরু করতে আগ্রহী কিন্তু পুঁজি ও জামানতের অভাবে ব্যাংকঋণ থেকে বঞ্চিত হচ্ছেন, এমন প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই নীতিমালার আওতায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ১ শতাংশ সুদে তহবিল নিয়ে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করবে।

এই স্কিমের আওতায় ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত লাগবে না। দলগত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে দুই থেকে পাঁচ সদস্যের দল গঠন করতে হবে এবং প্রতিটি সদস্য সর্বোচ্চ ৮ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। দলের সব সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবেন। ঋণের মেয়াদ ৫ বছর, যার মধ্যে সর্বোচ্চ ছয় মাস গ্রেস পিরিয়ড বা কিস্তি পরিশোধে বিরতি পাওয়া যাবে।

ঋণ পাওয়ার ক্ষেত্রে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রবাসী পরিবারের সদস্য, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখা বাধ্যতামূলক। এছাড়া জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, রিকশাচালক, ভ্যানচালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্র মেরামতকারী, আচার ও পিঠা প্রস্তুতকারী, তাঁতি, চা-শ্রমিক, মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় বিক্রেতা, মোবাইল রিচার্জ ও এমএফএস এজেন্ট, তথ্যসেবা ও ইন্টারনেট সেবাদাতা, ভাসমান খাবার বিক্রেতা, বই-পত্রিকা বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি বিক্রেতা এবং হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারীরা এ ঋণের যোগ্য হবেন।

প্রচলিত ব্যবসার বাইরে ফ্রিল্যান্সিং, নার্সারি, বৃক্ষরোপণ, সূচিশিল্প, ব্লক-বাটিক, কুটিরশিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন উদ্ভাবনী কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিরাও এই ঋণ পাবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ভিডিপি সদস্যরাও এর আওতায় অন্তর্ভুক্ত। কৃষকদের ক্ষেত্রে স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ১০ টাকার ব্যাংক হিসাব থাকতে হবে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রান্তিক কৃষকদের বঞ্চিত না করার নির্দেশনা দেওয়া হয়েছে। নদীভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, খরা, মঙ্গা, অগ্নিকাণ্ড, ভূমিকম্প, ভবনধস ও করোনার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের পেশাজীবীরাও অগ্রাধিকার পাবেন।

শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় ২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্য ঋণ পেতে পারেন। এছাড়া এমবিবিএস, বিডিএস ও প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ দেওয়া যাবে। উভয় ক্ষেত্রেই অভিভাবকের পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

ঋণ পেতে গ্রাহকের ১০, ৫০ বা ১০০ টাকার ব্যাংক হিসাব থাকা আবশ্যক। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে যৌক্তিক সহায়ক জামানত প্রয়োজন হবে। ২৫ হাজার টাকা বা তার বেশি ঋণের ক্ষেত্রে ব্যাংক নিজস্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের সুবিধা নিতে পারবে, তবে গ্যারান্টি ফি ব্যাংককে নিজস্ব উৎস থেকে পরিশোধ করতে হবে। শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও এই স্কিমে অংশ নিতে পারবে, তবে তাদের আদায় করা মুনাফার হার ৭ শতাংশের বেশি হবে না।

ঋণ বিতরণের আগে ব্যাংককে গ্রাহকের সিআইবি প্রতিবেদন নিতে হবে, তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সিআইবি চার্জ নেওয়া যাবে না। ব্যাংকগুলো তাদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ঋণ বিতরণ করবে। ঋণ বিতরণ ও আদায়ের ক্ষেত্রে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ অনুমোদিত সার্ভিস চার্জ নিতে পারবে, তবে অতিরিক্ত কোনো প্রসেসিং ফি নেওয়া যাবে না। প্রতি তিন মাস অন্তর ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।