ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার সকালে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যানবাহনে ধাক্কা দিলে এই শৃঙ্খল সংঘর্ষের সৃষ্টি হয়। দুর্ঘটনায় সংসদ সদস্যের বহরের একাধিক গাড়ি ও সাধারণ যানবাহন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরইতলা এলাকায় আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথিমধ্যে ডলফিন পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে থাকা একের পর এক যানবাহনকে সজোরে আঘাত করে। মুহূর্তে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। সংঘর্ষে এমপিকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তাঁর বহরের অন্যান্য গাড়ি, যাত্রীবাহী বাস, ইজিবাইক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর দুর্ঘটনার বিবরণ দিয়ে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম জানান, তাঁর বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী মারাত্মকভাবে আহত হয়েছেন। তবে তিনি নিজে সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করায়। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গুরুতর আহত ২০ থেকে ২৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।