গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ছাতির বাজার এলাকায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক খুঁটির ওপরে আটকে পড়েন। রাত পৌনে ১০টার দিকে ডিবিএল কারখানা-গোদারচালা আঞ্চলিক সড়কের ফকিরবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ওই যুবকসহ একাধিক ব্যক্তি মিলে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির চেষ্টা করছিলেন। তাঁদের মধ্যে একজন খুঁটির ওপরে উঠে ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করার সময় ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে বিদ্যুৎ চালু থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির ওপরেই আটকে পড়েন। নিচে অবস্থান করা তাঁর সহযোগীদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের কর্মী এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। উদ্ধার অভিযানের স্বার্থে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। প্রায় দেড় ঘণ্টার যৌথ প্রচেষ্টায় রাত ১২টার দিকে ওই যুবককে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ফলে তাঁর শরীরের ডান পাশের প্রায় ৩৩ শতাংশ পুড়ে গেছে। উদ্ধারের পর তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শান্তনু রায় জানান, খবর পাওয়ার পর তাঁদের ৮ থেকে ১০ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ভবিষ্যতে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খাইরুল আলম জানান, রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত ১২টার দিকে আহত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধারে সহযোগিতা করেছে। তবে ওই ব্যক্তি ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যেই খুঁটিতে উঠেছিলেন কি না, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।