পটুয়াখালীর দশমিনায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দশমিনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল ইসলাম শামীম এবং বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল করিম।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর রাতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনটির নেতাকর্মীরা টায়ার ও খড়কুটো জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এই ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বৃহস্পতিবার রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ওই দুই নেতাকে গ্রেপ্তার করে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বাসসকে জানান, কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জ্বালাও-পোড়াও করে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।