সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হামজা চৌধুরীকে নিয়ে কোনো বাড়তি দুশ্চিন্তা নেই পাকিস্তান গোলকিপার ইউসুফ বাটের। বরং নিজের ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলার বিষয়টিকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। হামজা চৌধুরীকে একজন ভালো খেলোয়াড় হিসেবে স্বীকার করলেও ইউসুফ বাটের মতে, পাকিস্তান দলের শক্তি কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর নির্ভর করে না।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইউসুফ বাট বলেন, 'হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।' তিনি আরও যোগ করেন, পাকিস্তানের স্কোয়াডে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছেন, যারা যেকোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন।

পাকিস্তান দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ইউসুফ জানান, নতুন পাঁচজন খেলোয়াড় যোগ দেয়ায় দলের শক্তি আরও বেড়েছে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, 'সবকিছু দলকে নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।'

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে ২০১৮ সালের ম্যাচের আত্মঘাতী গোলের প্রসঙ্গ টানেন ইউসুফ। তিনি আশা প্রকাশ করেন, এবার ফলাফল ভিন্ন হবে। এছাড়া গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের চাপের বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশের দর্শকদের কাছ থেকে বেশ ভালো চাপ থাকে। তবে এবার ভিএআর থাকায় আমি ব্যক্তিগতভাবে খুশি। আমার মনে হয়, এটি আমাদের জন্য বড় সহায়তা হবে।'

ইউসুফ বাট আরও জানান, সাফের শিরোপা জয়ই তাদের মূল লক্ষ্য। যদিও সামনে বিশ্বকাপ বাছাইপর্ব রয়েছে, তবুও তারা সাফ চ্যাম্পিয়নশিপকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে দেখছেন। এছাড়া ভারতের বিপক্ষে আবারও খেলার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, 'আমি সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। তবে এক ম্যাচ করে এগোতে হবে। আপাতত আমাদের সামনে বাংলাদেশ।'

ভারতের বিপক্ষে আবারো মাঠে নামার ইচ্ছাও প্রকাশ করেছেন ইউসুফ। তবে তার আগে বাংলাদেশের বাধা পেরোনোকেই প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। ভারতের কাছে আগের হারের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমি সত্যিই ভারতের বিপক্ষে আবার খেলতে চাই। তাদের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই খারাপ ছিল। গত ১২-১৩ ম্যাচের মধ্যে সেটি সম্ভবত আমাদের