প্রেস বিজ্ঞপ্তি: ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর সকালে ভোলা শহরের পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণীকক্ষে ছাত্র-ছাত্রীদেরকে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেষ সহকারী পরিচালক  এ,কে,এম দিদারুল আলম। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব।

ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ পরিদর্শক মোঃ শফিকুর ইসলাম মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুর হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোসলে উদ্দিন। অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে স্কুলের ছাত্র- ছাত্রীদের মাঝে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো ও অধিদপ্তরের পক্ষে শিক্ষা উপকরণ মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত জ্যামিতি বক্স ও ডিজিটাল স্কেল উপহার হিসেবে প্রদান করেন সহকারী পরিচালক এ কেএম দিদারুল আলম।