শনিবার (২০ আগস্ট) রাতে ময়নাতদন্তের রিপোর্টে স্ত্রী মহিতুন বেগমকে (৪৫) পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্বাসরোধ করে হত্যাকাণ্ডের রিপোর্ট প্রদান করে। ওই রাতেই এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে স্বামী আব্দুর রব মিয়াকে।
ওসি জানান, সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে মহিতুনের সঙ্গে স্বামী আব্দুর রবের প্রায়ই ঝগড়া লাগতো। গত ১৬ জুলাই রাত ১০টার দিকে আব্দুর রব মিয়া, স্ত্রী মহিতুন বেগম ও সন্তানদের নিয়ে রাতের খাবার শেষ করে ঘুমাতে যান। পরদিন সকাল সাড়ে ৭টার দিকে আব্দুর রব মিয়া ডাক-চিৎকার করে প্রতিবেশীদের জানান তার স্ত্রী শয়নকক্ষের পাশের দোচালা টিনের খালি ঘরে থাকা বাশের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওই সময় এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়।




