প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলার সদর উপজেলায় ভোগ্য পন্যের মান নিয়ন্ত্রনে বিএসটিআই আজ বৃহস্পতিবার ১১ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা অনুসারে মিথ্যা ঘোষণা দিয়ে ঘি এবং দই বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ব্যাতিত বিক্রয় ও বিতরণ করার অপরাধে মেসার্স আসিফ সুইটস, খাজুরা রোড, যশোর প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফ মিয়া এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই খুলনার কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন , ফিল্ড অফিসার, (সিএম), দায়িত্ব পালন করেন।
Post Views: 293




