মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:  একটা নিয়ম শৃঙ্খলা ও স্বাছন্দময় সমুদ্র সৈকত উপহার দিতে কার্যক্রম চালাচ্ছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন। সমুদ্র সৈকতে কোন পর্যটকের বিরক্তি সৃষ্টি করে এমন কোন কাজ করা থেকে বিরত থাকতে সকল শ্রেনী পেশার মানুষকে অনুরোধ করা হয়েছে। কর্মসূচির আওতায় সৈকত এলাকায় ফুটবল খেলা থেকে বিরত থাকতে পর্যটক সহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

লাবনী পয়েন্ট থেকে কলাতলী পর্যন্ত এবং পর্যটক সমাগম থাকা অন্য স্থানে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা এড়ানো ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি জানান, ফুটবল খেলার কারণে প্রায়ই সমুদ্র সৈকতে ঘুরতে আসা অন্য পর্যটকদের গায়ে আঘাত লাগে এবং দুর্ঘটনা ঘটে। অনেক সময় পর্যটকদের শরীরের স্পর্শকাতর স্থানেও লেগে বড় ধরণের দুর্ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, তবে বিচ ম্যানেজমেন্ট কমিটির অনুমতি নিয়ে পর্যটকদের আনাগোনা থাকেনা এমন জায়গায় ফুটবল খেলা যাবে। তিনি হিজড়াদের উৎপাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করেন।এদিকে কক্সবাজার সমুদ্রবন্দর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের পানিতে নামতে নীরুৎসাহিত করছেন। সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পর্যটকদের সচেতনতায় মাইকিং অব্যাহত রেখেছেন।

তিনি আরো জানান, ভাটার কারণে সাগর এখন কিছুটা শান্ত রয়েছে। তবুও টুরিস্ট পুলিশের সচেতনতা কার্যক্রম চালু আছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, কক্সবাজারের উপকূলীয় এলাকায় আজ সকাল থেকে গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী সংকেত না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।