নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ নভেম্বর) বিকেলে মহাদেবপুর উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থানীয় বাসস্ট্যান্ডে একটি আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিশেষ করে মহিলা দল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পুরো সভাস্থলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে মাছ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় মহাদেবপুর স্থানীয় বাসস্ট্যান্ডে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।




