প্রেস বিজ্ঞপ্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা অফিসসমূহ তাদের নিয়মিত কার্যক্রম হিসেবে বিভিন্ন বিষয়ে তৃণমূলে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার ০৯ আগস্ট সকালে পটিয়া উপজেলা তথ্য অফিস করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা ও বালবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি সভার আয়োজন করা হয়।
চাপাছড়ি ৯ নং ওয়ার্ড ,বাহারছড়া,বাঁশখালীতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম ।
দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী,শেখর ধর, প্রধান শিক্ষক,চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,গাজী মোঃ আব্দুল জব্বার, সভাপতি, চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি প্রমূখ।
বাল্য বিবাহকে অভিশাপ উল্লেখ করে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বাল্য বিবাহ সমাজ উন্নয়নের অন্তরায়। বাল্য বিবাহের ফলে সমাজ ও পরিবারে অশান্তির সৃষ্টি হয়। অল্প বয়সে মা হলে মেয়েদের নানা রোগব্যাধীসহ অনেক শারীরিক জটিলতার সৃষ্টি হয়। ফলে তারা সমাজ ও পরিবারকে তেমন কিছু দিতে পারেনা। তাই সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হবে। নারীদেরসহ পরিবারের সকলকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বোঝাতে হবে। নারীরা যে পরিবার সমাজ ও দেশের উন্নয়নে অসামান্য অবদান রাখতে পারে, সে বিষয়টি পরিস্কারভাবে তুলে ধরতে হবে।
তিনি এসব বিষয়ে তথ্য অফিসসমুহের প্রচারণার প্রশংসা করেন এবং প্রত্যন্ত অঞ্চলে আরো বেশি প্রচারণার অনুরোধ করেন।
Post Views: 348




