বাংলাদেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার কথা জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন বাংলাদেশে নতুন করে সহিংসতার ঘটনা ঘটছে এবং এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে। সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সমর্থকদের বিরুদ্ধে বিদেশে বসে সহিংসতার ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তারেক রহমান সীমান্তের ওপারে একটি দেশের কথা উল্লেখ করে বলেন, হাসিনার সমর্থকরা তাদের ‘প্রভুদের খুশি রাখতে’ ষড়যন্ত্র করছেন। তবে তিনি কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি।

অন্যদিকে, রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই এ সম্পর্ক প্রতিষ্ঠিত। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’