দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮৫ শিশুর। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭০ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৩৪১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর এবং বাকি ১ হাজার ২৩৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮০ হাজার ৫৫৯ শিশু।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ৯৬৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ শিশু। এর মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪৬ জন হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এবং হাম শনাক্ত হয়েছে ৩১ জনের।