চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে ৬ বিজিবি।
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে শ্লীলতাহানির দায়ে প্রতিবেশী মো. কামরুলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে সংঘটিত এ কম্পনে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রাথমিক তথ্য অনুযায়ী বড় ধরনের কোনো ক্ষতির খবর মেলেনি।
জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বৃদ্ধি এবং ধানের ঊর্ধ্বমুখী দামের কারণে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে চালের দাম এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে। দীর্ঘ সময়ের উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এই দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমান, তার স্ত্রী বীথি আক্তার ও দুই গৃহকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
ভারতে শুরু হওয়া ‘ককরোচ পার্টি’ আন্দোলন আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে প্রবাসী ভারতীয়দের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩টি গুরুত্বপূর্ণ স্থান আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।