দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং তা আরও বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির নিহত দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানানোর সময় রিজভী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই করছে। তিনি আরও বলেন, তারেক রহমানের লক্ষ্য হলো দেশে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এবং কোনো স্ত্রী বা বোন যেন স্বজনহারা না হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, ভারতে পালিয়ে থেকেও তিনি তার অনুচরদের মাধ্যমে দেশে ধারাবাহিক হত্যাকাণ্ড পরিচালনা করছেন। যার নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের না হলেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।