প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। শুক্রবার (২০ নভেম্বর) বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন। আলাপচারিতার একপর্যায়ে তিনি জানতে চান কে কোন খেলা পছন্দ করে। শিশুদের সঙ্গে আন্তরিক এই আলোচনার সময় তারা প্রধানমন্ত্রীকে তার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়। পরে প্রধানমন্ত্রী তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন।