চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত মূল অপরাধীদের পাশাপাশি নেপথ্যের অর্থ জোগানদাতাদেরও দ্রুত শনাক্ত করে কঠোর আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শুক্রবার দুপুরে সাতকানিয়া পৌর সদরে দুর্বৃত্তদের আগুনে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংক কার্যালয় সরজমিনে পরিদর্শনকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন দেওয়া শুধু দুঃসাহস নয়, এটি চরম দুঃসাহসের শামিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তিরা এবং পেছনে থেকে যারা অর্থ জোগান দিয়ে সহায়তা করছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে শাহজাহান চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংক শুধু নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ব্যাংক নয়, এর সঙ্গে জাতিসংঘও ওতপ্রোতভাবে জড়িত। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তিনি বেঁচে থাকতে যারা এ ধরনের দুঃসাহস দেখিয়েছে, তাদের কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ দেওয়া হবে না।

এ ঘটনায় গৃহীত পদক্ষেপের বিষয়ে এমপি জানান, তিনি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি)-এর সঙ্গে কথা বলেছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিদর্শনকালে গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান এবং ঢেমশা শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী অগ্নিসংযোগের পুরো ঘটনা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন। সংসদ সদস্য তাঁদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যের মধ্যে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ ও অ্যাডভোকেট জমির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর দিবাগত রাতে সাতকানিয়া পৌর সদরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সে সময় ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়।