ছোটবেলা থেকেই আকাশে ওড়ার স্বপ্ন ছিল মারুফ মোল্যার। সেই স্বপ্ন পূরণ করতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণ ছাড়াই তিনি নিজ উদ্যোগে তৈরি করেছেন প্যারাগ্লাইডার। এবার সাত মাসের দীর্ঘ প্রচেষ্টায় তিনি নির্মাণ করেছেন এক আসনের একটি ছোট বিমান। নিজের তৈরি লাল রঙের সেই বিমান নিয়ে আকাশে উড়ে তাক লাগিয়ে দিয়েছেন এই তরুণ উদ্ভাবক। মারুফ ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা।

গত ১৩ নভেম্বর শুক্রবার সদরপুরের আকোটেরচর ইউনিয়নের গুচ্ছগ্রাম-সংলগ্ন পদ্মা নদীর বিস্তীর্ণ চরে মারুফ তাঁর তৈরি বিমান নিয়ে সফলভাবে উড্ডয়ন করেন। আকাশে কিছুক্ষণ ওড়ার পর তিনি নিরাপদে অবতরণও করেন। যদিও বিমানটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কাঙ্ক্ষিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।

মারুফের উদ্ভাবনের এই যাত্রার শুরুটা হয়েছিল কক্সবাজারে বেড়াতে গিয়ে প্যারাগ্লাইডারে মানুষকে উড়তে দেখে। ইউটিউবের ভিডিও দেখে প্রায় ছয় মাসের চেষ্টায় তিনি প্যারাগ্লাইডার তৈরি করেন এবং গত বছর সেটি নিয়ে আকাশে উড়তে সক্ষম হন। পরবর্তীতে মানিকগঞ্জের উদ্ভাবক জুলহাসের তৈরি বিমান দেখে অনুপ্রাণিত হয়ে তিনি ছোট বিমান তৈরির উদ্যোগ নেন। প্রায় সাত মাসের প্রচেষ্টায় দেড় লাখ টাকা ব্যয়ে তিনি এই এক আসনের বিমানটি তৈরি করেন।

শুরুর দিকে কয়েক দফা চেষ্টা করেও বিমানটি ওড়াতে ব্যর্থ হন মারুফ। পরে মানিকগঞ্জের বিমান নির্মাতা জুলহাস এসে কারিগরি ত্রুটিগুলো শনাক্ত করে তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী বিমানটি সংশোধনের পর অবশেষে তিনি সফলভাবে আকাশে উড়তে সক্ষম হন।

পরিবারের আর্থিক সংকটের কারণে এসএসসি পাসের পর মারুফের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে প্রযুক্তির প্রতি গভীর আগ্রহ থেকে ইউটিউব দেখে জ্ঞান অর্জন এবং নিজস্ব চিন্তাভাবনা কাজে লাগিয়ে তিনি তাঁর উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁর এই সাফল্য দেখতে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন উৎসুক মানুষ।

মারুফের তৈরি বিমানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে গত ২২ অক্টোবর মালয়েশিয়া থেকে হ্যানরি ও তাঁর স্ত্রী দিয়ানা নামে এক বিদেশি দম্পতি তাঁর বাড়িতে আসেন। তাঁরা মারুফের উদ্ভাবনী কাজে মুগ্ধ হয়ে তাঁকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে আপাতত দেশেই থেকে বিমান তৈরির কাজ এগিয়ে নিতে চান মারুফ।

মারুফ বলেন, আমার স্বপ্ন দেশের মাটিতেই আরও উন্নত বিমান তৈরি করা। এ জন্য সরকারি সহযোগিতা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ প্রয়োজন। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারব।

চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, মারুফের মধ্যে অসাধারণ উদ্ভাবনী প্রতিভা রয়েছে এবং সরকারি-বেসরকারি সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণ পেলে তাঁর প্রতিভা আরও বিকশিত হবে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন জানিয়েছেন, মারুফের এই ব্যতিক্রমী উদ্যোগকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাঁর উদ্ভাবনী কার্যক্রমে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, মারুফের মতো তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা প্রয়োজন। তিনি ব্যক্তিগতভাবে মারুফের পাশে থাকার পাশাপাশি আর্থিক ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।