গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শহরের ‘এসো কার্নিভাল’ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) প্রেক্ষিত মতবিনিময় সভার আয়োজন করে জয়পুরহাট জেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব।

দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।