আগামী পাঁচ বছরের মধ্যে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ডিটিসিএ ভবনে আয়োজিত এক কর্মশালায় সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ কথা জানান।
মন্ত্রী জানান, জনগুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকার ইতিমধ্যেই বেশ কিছু বড় প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রেল, সড়ক ও নৌপথের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী পাঁচ বছরে এসব উদ্যোগের মাধ্যমে যোগাযোগ খাতে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের। কর্মশালা শেষে উপস্থিত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন সড়ক পরিবহন, রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।




