অতীতের মতো পরাজিত ও পলায়নকৃত ফ্যাসিস্ট শক্তি বা কোনো অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের সে চক্রান্ত সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)। শুক্রবার দুপুরে জয়পুরহাটে সাংবাদিকদের সাথে আলাপে তিনি বলেন, বর্তমান সরকার একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সরকার এবং যেকোনো পরিস্থিতি গণতান্ত্রিক ও রাজনৈতিক উপায়ে মোকাবিলা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ফ্যাসিস্টদের নির্দিষ্ট কোনো রাজনৈতিক আদর্শ বা দল নেই। তারা মূলত ভাঙচুর, সহিংসতা ও জ্বালাও-পোড়াও রাজনীতির মাধ্যমে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়। তবে দেশের সাধারণ গণতন্ত্রকামী জনগণ তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ করে দিয়েছে। দেশে বসবাসকারী প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, বর্তমান প্রশাসন কোনো জুলুম বা নির্যাতনের পথ অনুসরণ করে না।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও অর্থনৈতিক চিত্র তুলে ধরে আব্দুল বারী জানান, প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে যেসব পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্র অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করছে এবং বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে, যা জাতীয় অর্থনীতিকে সুদৃঢ় ও স্থিতিশীল রাখছে।

প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশে একটি জবাবদিহিমূলক, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক কাঠামো নতুন করে সাজানো হচ্ছে। বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ পরিস্থিতি সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তাই সাধারণ মানুষের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পাশাপাশি প্রান্তিক অর্থনীতিকে সচল রাখতে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের অনুসারীদের ভাতা চালু রাখা হয়েছে। জয়পুরহাট জেলার সার্বিক অগ্রগতির জন্য সম্প্রতি কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে বলেও তিনি জানান।

সাংবাদিকদের সাথে কথা বলার আগে প্রতিমন্ত্রী জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে এসএসসি-২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নতুন একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ উদ্বোধন, বিশিষ্ট শিক্ষকদের সম্মাননা ও বিদায়ী শিক্ষকদের শ্রদ্ধা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাইমেনা শারমীন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আযিযুল হাকিম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।