জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার ছোট পর্দায় তার অভিনয় ক্যারিয়ারে নতুন নতুন মাত্রা যোগ করে চলেছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের বিপুল ভালোবাসা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় একই পরিচালকের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে রুকাইয়া নামের একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী।

নেতিবাচক চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, চরিত্রটির নেতিবাচক দিক নিয়ে শুরুতে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন। তবে নাটকটি প্রচারের পর দর্শক চরিত্রটি নিয়ে খুব বেশি সমালোচনা করছেন না, বরং তার অভিনয়ের প্রশংসা করছেন।

দীপা খন্দকার বর্তমানে নিয়মিত বিভিন্ন নাটকে কাজ করছেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় তিনি নতুন একটি একক নাটকেও অভিনয় করবেন বলে জানা গেছে। পাশাপাশি মহিদুল মহিমের ‘কেমন আছো’ এবং চয়নিকা চৌধুরীর ‘জোছনায় ফেরা’ নাটকে অভিনয় করেও তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন।