চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে দেশের শান্তি বিনষ্ট ও পরিকল্পিত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় ইউনিয়ন ছাত্রদল।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাউলী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মল্লিকের নেতৃত্বে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের প্রতিবাদী মিছিলটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে ডুগডুগী বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের দেশবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তারা। একই সঙ্গে দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংগঠনের নেতারা।

কর্মসূচিতে হাউলী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন শাকিল হোসেন, দেলোয়ার, রকি, সিজান, আশরাফুল, ছোটন, সুইট, আশিক, রহমত, কালাম, নূর আলী ও অনিকসহ সংগঠনের আরও অনেকে। সমাবেশ শেষের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।