জাতীয় সংসদের বর্তমান নারী সদস্যদের মেধা, যোগ্যতা ও সংসদীয় আচরণের ভূয়সী প্রশংসা করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নারীদের আর আগের মতো সংরক্ষিত আসনের প্রয়োজন নেই; তাদের সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সরাসরি নির্বাচনে নারী প্রার্থীদের সুযোগ দিলে তারা অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। সংসদের নারী সদস্যদের বর্তমান অবস্থান তুলে ধরে তিনি জানান, আইনসভার নারী সদস্যদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাঁদের জ্ঞান, ব্যক্তিত্ব, বক্তব্য উপস্থাপনার ধরণ ও শালীন সংসদীয় আচরণ তাকে গভীরভাবে মুগ্ধ করেছে।

রাজনীতিতে নারীদের প্রকৃত সক্ষমতা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে স্পিকার বলেন, তিনি আগেই একটি অনুষ্ঠানে প্রস্তাব দিয়েছেন যেন জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল অন্তত এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থীকে মনোনয়ন দেয়। নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই মাঠে নিজেদের যোগ্যতার প্রমাণ দেবেন।

বক্তব্যে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই বিদ্যালয় প্রাঙ্গণ স্বাধীনতার প্রস্তুতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। এখানে গঠিত হয়েছিল সংগ্রাম পরিষদ এবং এখানেই স্বাধীন বাংলাদেশের প্রথম সচিবালয় প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল পর্যন্ত এই কেন্দ্র থেকেই দক্ষিণাঞ্চলে স্বাধীন বাংলাদেশের পক্ষে প্রশাসনিক ও সাংগঠনিক কাজ পরিচালিত হয়েছিল।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যে প্রতিষ্ঠান একজন মানুষকে গড়ে তোলে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাঁদের বিশেষ সামাজিক দায়িত্ব রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়, তাই প্রাক্তন শিক্ষার্থীদের সুবিধাবঞ্চিত এসব শিক্ষার্থীর সহায়তায় এগিয়ে আসা প্রয়োজন।

উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।