ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় ভারত দুটি শর্ত দিয়েছে বলে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এই প্রতিবেদনের বিষয়ে নয়াদিল্লি সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরত থেকেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে একটি ‘আইনি প্রক্রিয়া’ হিসেবেই দেখছে।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ হিসেবে অভিহিত করেন। শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি সেই আইনি কাঠামোর মাধ্যমেই মোকাবিলা করা হবে।

সাংবাদিকেরা ওই প্রতিবেদনে উল্লিখিত শর্তগুলো নিয়ে জয়সওয়ালের কাছে জানতে চেয়েছিলেন। এর মধ্যে ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে বাংলাদেশের সামরিক উড়োজাহাজ পাঠানোর বাধ্যবাধকতা এবং তাকে দেশে ফেরানোর পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ ও নতুন করে বিচারের নিশ্চয়তা প্রদানের বিষয়টি। তবে মুখপাত্র এসব সুনির্দিষ্ট প্রশ্নের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী, ভারত যে দুটি শর্তের আভাস দিয়েছে তার প্রথমটি হলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পুরো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং এক্ষেত্রে সামরিক উড়োজাহাজ ব্যবহারের ওপর জোর দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজেই ভারতে আশ্রয় নিয়েছিলেন। দ্বিতীয় শর্তটি হলো, বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে যে শেখ হাসিনা তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন এবং ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে তিনি নতুন করে বিচারের মুখোমুখি হবেন।