নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় দীর্ঘ ৪৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছে ভুক্তভোগী। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন এবং আফরিন ঘরে একা ঘুমিয়ে ছিল। এই সুযোগে তার মামি সোনিয়া আক্তার ঘরে ঢুকে ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢেলে দেন। এতে আফরিনের কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক মাস সেখানে চিকিৎসার পর তাকে বাড়িতে নেওয়া হলেও শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হলে তার মৃত্যু ঘটে।

নিহত আফরিনের মা রওশন আরা জানান, জমি নিয়ে বিরোধের পাশাপাশি একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে জাকির হোসেন ও তার স্ত্রী সোনিয়ার সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরেই তার মেয়ের ওপর এমন হামলা চালানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মামি সোনিয়া আক্তার, মামা জাকির হোসেন এবং দুধঘাটা এলাকার বিল্লাল হোসেনের ছেলে মোস্তফাকে গত ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।