কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’ অবলম্বনে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এই চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক ব্যয় মেটানোর জন্য দুই কোটি রুপি অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কংগ্রেস কর্মীদের এক সভায় তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি জাগ্গা রেড্ডি এই ঘোষণা দেন।

চলচ্চিত্রটির প্রাথমিক নির্মাণ কার্যক্রম তদারকির জন্য ৫০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছেন জাগ্গা রেড্ডি। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের জন্য যেভাবে অর্থ ব্যয় করা হয়, এই চলচ্চিত্র নির্মাণকেও ঠিক তেমনি একটি উদ্যোগ হিসেবে বিবেচনা করতে হবে। সবাইকে মিলে অর্থ সংগ্রহের মাধ্যমে একটি উপযুক্ত বাজেট নির্ধারণ এবং একজন দক্ষ পরিচালক নির্বাচন করার আহ্বান জানান তিনি।

সভায় জাগ্গা রেড্ডি সোনিয়া গান্ধীর রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেই সময় সোনিয়া গান্ধী নিজে ওই পদে যাওয়ার কোনো চেষ্টা করেননি। পরবর্তী সময়ে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স সরকার গঠনের সময়ও কংগ্রেস নেতারা তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করার পক্ষে অবস্থান নেন। জাগ্গা রেড্ডি সোনিয়া গান্ধীর এই সিদ্ধান্তকে তার রাজনৈতিক জীবনের একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে অভিহিত করেন।

নির্মিতব্য এই চলচ্চিত্রে সোনিয়া গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হবে। এতে গান্ধী পরিবারের সঙ্গে তার সম্পর্ক, ভারতের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠার গল্প, ইন্দিরা গান্ধীর পুত্রবধূ, রাজীব গান্ধীর স্ত্রী এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা হিসেবে তার জীবনের নানা দিক ফুটিয়ে তোলা হবে।