রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিলের চেষ্টাকালে ককটেলসহ নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উত্তরা পূর্ব থানায় বিশেষ অভিযানে শামীম হোসেন, মিরাজ উদ্দিন মিয়া, মকবুল হোসেন, ওসমান গনী ওরফে ইউসুফ, মো. শান্ত, সাজেদুল ইসলাম, মো. দীপ্ত, শোয়েব শাহিন, মো. হানিফ (৩৭), মো. রায়হান (২৬) ও মারুফ আহমেদসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগ থানা এলাকার শুক্রভাঙ্গা থেকে তুরাগ থানা আওয়ামী লীগের ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মিরাজ উদ্দিন মিয়াকে (৫০) গ্রেপ্তার করে, যিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টায় মিরপুর-২ এলাকায় ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মীকে আটক করেছে। এছাড়া পৃথক অভিযানে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুর জোন ট্রাফিক পুলিশ খাজা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে জনতার সহায়তায় হাতেনাতে গ্রেপ্তার করেছে। তুরাগ থানা সূত্রে জানা যায়, গতকাল জুমার নামাজ শেষে ধউর ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছাত্রলীগের ২০-২৫ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তুরাগ থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন ও রিফাতকে আটক করে। ইয়াসিনের কাছ থেকে বঙ্গবন্ধুর ছবিযুক্ত মুখোশ এবং রিফাতের কাছ থেকে ‘আমি দোকানদার আমিই জয় বাংলার লোক’ লেখা ফেস্টুন উদ্ধার করা হয়েছে। এদিকে খিলগাঁও এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক শামসুদ্দিন শামকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁ পুলিশ সুপারের অফিস সূত্রে জানা যায়, সদর থানা পুলিশের অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑজেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার, জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহানুর নেওয়াজ লিখন, নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৬৬), ছাত্রলীগের সদস্য জয়দীপ সাহা (২২) এবং কীর্তিপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা সাজ্জাতুজ্জামানসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা রিপনকে (৫২) নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবর, চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মীর, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর হোসেন এবং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত দেড়টার দিকে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা টোলপ্লাজার সামনে দিয়ে চলাচলকারী কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এছাড়া হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নোয়াখালী ও সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব অভিযান চলমান রয়েছে।