রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলা এবং অর্থনৈতিক সংকটের মধ্যে আজ রোববার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে বুলগেরিয়া। এবারের নির্বাচনে রাশিয়ার সঙ্গে সম্পর্ক এবং ইউক্রেনকে সমর্থনের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মোটরসাইকেল চলাচলে অনিয়ম রোধে সামনের অংশে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নের সময় বেঁধে দিয়েছে বিআরটিএ।
রাজনৈতিক বিরোধিতার নামে মৃত ব্যক্তির প্রতি প্রতিহিংসামূলক আচরণ অগ্রহণযোগ্য উল্লেখ করে জামায়াত-শিবিরের তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে তার সনদ ও রাষ্ট্রীয় সুবিধার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।
দেশের ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের রক্তে সিসার মাত্রা নিয়ে পরিচালিত সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। নিম্ন আয়ের তুলনায় ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা বেশি পাওয়া গেছে।
ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও, ডিপফেক ও স্বয়ংক্রিয় বটের সাহায্যে আক্রমণাত্মক প্রচারণা চালাচ্ছ রাজনৈতিক দলগুলো।
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল ও পাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশের বাজারে টানা চতুর্থ দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ২৬ থেকে ৩০ অক্টোবর স্পেন ও যুক্তরাজ্য সরকারি সফরে যাচ্ছেন। বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।